| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করল জার্নালিস্ট ইউনিটি

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২০:১১:৫৭:অপরাহ্ন  |  ৫২১ বার পঠিত
নারায়ণগঞ্জে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করল জার্নালিস্ট ইউনিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রা.) ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাঠপর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যসহ মোট ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুম বলেন, সমাজে কিছু অসাধু সাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজ সমালোচনার মুখে পড়ে। তবে জহিরুল ইসলাম বিদ্যুতের মতো কিছু মানুষ ধর্মীয় মূল্যবোধ ও মানবিক আদর্শ অনুসরণ করে সমাজের উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে।

প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করেন। অনেক গণমাধ্যম মালিক জেলা প্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন করেন না, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “১৯৯৮ সাল থেকে মানবকল্যাণে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের জন্য ঈদ উপহার আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪