| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২৩:২৯:৩৯:অপরাহ্ন  |  ৭১৭ বার পঠিত
ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে প্রতিরক্ষামূলক অভিযান চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতা নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। তবে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা কম বলে মনে করছে ওয়াশিংটন ও তেহরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে সফল হওয়ার সুযোগ দেওয়া হবে। তবে প্রয়োজন হলে ‘অন্য উপায়ে’ ইরানকে মোকাবিলার বিষয়ও বিবেচনায় রয়েছে।

তিনি জানান, আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক ইস্যুতে সময়ভিত্তিক আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এর কয়েক ঘণ্টা পর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষায় নতুন হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরান দাবি করেছে, তারা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ‘শত্রু’ স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তি এখনই হচ্ছে না বলে জানিয়েছে ইরান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪