| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০১:১১:৩৩:পূর্বাহ্ন  |  ৩৬৪ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে আটকা পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় রাইদা পরিবহনের আরেকটি বাস। এতে গোল্ডেন লাইন পরিবহনের বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪