| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২১:৪৬:২৩:অপরাহ্ন  |  ৯৬৮৬৭০ বার পঠিত
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মোল্লা উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী চাচা। শিশুটির বাবা মালয়েশিয়া প্রবাসী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় অভিযুক্ত শাহিন মোল্লা প্রতিবেশী শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় জোরপূর্বক তাকে বাথরুমে নেওয়ার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা টের পেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর দাদা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মো. জাকির হোসেন বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪