জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে অধরা (১৯) নামের এক তরুণী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও তিন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের মধ্যে নাইম ও ফাহিম জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার মোহনের ছেলে এবং অপরজন শিহাব একই এলাকার মোহাম্মদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক অধরার কাছ থেকে প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অধরাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি