| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরির দায়ে যুবককে গণপিটুনি, ন্যাড়া করে ঘোরানোর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০৪:৩২:৪৮:পূর্বাহ্ন  |  ৯৬৭৭১৯ বার পঠিত
চুরির দায়ে যুবককে গণপিটুনি, ন্যাড়া করে ঘোরানোর  অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রবাসীর বাড়িতে পানির মটর চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক যুবক। পরে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ফয়েজ শিকদার (৩০)। তিনি ওই গ্রামের হাবি শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সাইপ্রাস প্রবাসী রিপন মোল্লার বাড়িতে থাকা পানির মটর চুরির চেষ্টা করেন ফয়েজ শিকদার। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।

পরে উত্তেজিত গ্রামবাসী তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে এবং একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে গ্রামের বিভিন্ন সড়কে ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায় এবং অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয়দের দাবি, ফয়েজ শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও একাধিকবার তাকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল বলে তারা জানান।

এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের হয়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪