নরসিংদী প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন'বাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য মাধ্যম। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আমি নারায়ণপুর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষ যেন বর্তমান সংকট কাটিয়ে একটি সুন্দর, গণতান্ত্রিক ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারে এটাই আমাদের কাম্য। ত্যাগের এই উৎসব যেন প্রতিটি ঘরে বয়ে আনে অনাবিল আনন্দ ও সম্প্রীতি।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে রশিদুল ইসলাম লাল মিয়া নারায়ণপুর ইউনিয়নবাসীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদাত্ত আহ্বান জানান।