| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর খবর

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১১:২৮:২৫:পূর্বাহ্ন  |  ২৭০৯ বার পঠিত
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর খবর

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই মৃত্যুগুলো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই হাসপাতালে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪