| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা কৃষি জমি নষ্ট করব না : মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৩:০৯:৪৭:অপরাহ্ন  |  ২৯৮৭ বার পঠিত
আমরা কৃষি জমি নষ্ট করব না : মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃষিজমি রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, কারণ দেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য একাধিক জায়গা পরিদর্শন করা হয়েছে। ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা রয়েছে, যা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিবেচনায় রাখা হয়েছে। সরকার থেকে সরকার পর্যায়ে বিষয়টি সমাধান হলে জায়গা নেওয়া তুলনামূলক সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্যও বিকল্প জায়গা পরিদর্শন করা হচ্ছে, যাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি কৃষিজমির ক্ষতি কমানো যায়।

পরে এলজিআরডি মন্ত্রী ঠাকুরগাঁও মেডিকেল কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪