চট্টগ্রাম প্রতিনিধি: সিএমপি পুনাকের উদ্যোগে পুনাক কর্মী ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বোনাস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মে) পুনাকের সকল কর্মী ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদুল আজহার বোনাস বিতরণ করেন সিএমপি পুনাকের সভানেত্রী জনাব ফারজানা আরজু।
তিনি এছাড়াও সিএমপি পুনাক ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন, তাদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুনাকের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন