| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে নিহত ১১ জনের পরিচয় মিলেছে, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১৩:১৭:৫৭:অপরাহ্ন  |  ২০৬৩৯১১ বার পঠিত
ময়মনসিংহে নিহত ১১ জনের পরিচয়  মিলেছে, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় শুক্রবার বিকেলে এবং রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে দুজন নারী এবং ৯ জন পুরুষ। 

এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বেপরোপয়া গতির কারণেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা।

ফুলপুরে নিহত আটজন হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নিজগুড্ডিমারি গ্রামের আব্দুল মালেকের ছেলে কাজিম উদ্দিন (২৮), হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রুবেল (৩০), ফুলপুর কাজিয়াকান্দা গ্রামের জসীম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), হালুয়াঘাট উপজেলার বালিজুড়ি গ্রামের হাছিনা খাতুন (৫০), ফুলপুর নিশুয়াকান্দা গ্রামের জহের আলী (৭০), হালুয়াঘাট উপজেলার কয়ারহাটি গ্রামের শামসুদ্দিন (৬৫), একই উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের নয়ন মিয়া (৪০), নেত্রকোণা জেলার পূর্বধলা ইসবপুর গ্রামের লাল মিয়া (৩৬)।

এছাড়া তারাকান্দা উপজেলায় অ্যাম্বুলেন্স এবং অটোরিকশার সংর্ঘষে নিহত তিনজন হলেন- ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মোছা. জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর গ্রামের কলেজছাত্র রাকিবুল হাসান (১৫) এবং সিএনজি অটোরিকশার চালক ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া এলাকার মোহাম্মদ আলম (৪৫)।

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা, বাস ও অন্য যানবাহনগুলোর অবস্থা দেখে বেপরোয়া গতির বিষয়টি স্পষ্ট। তারপরও ঘটনার তদন্ত করে সঠিক কারণ বের করা হবে।

উল্লেখ, শুক্রবার রাত সাড়ে ৮টায় ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্রকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজন মারা যান। একই দিন বিকেলে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আটোরিকশার ২ যাত্রী নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশা চালক।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪