| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্যাগের মহিমা ধারণ করে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০৩:৫৫:৪৬:পূর্বাহ্ন  |  ৮৯৮২১৪ বার পঠিত
ত্যাগের মহিমা ধারণ করে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি - এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য। 

বৃহস্পতিবার (২৮ মে) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আজহা'র নামাজ শেষে এ কথা বলেন তিনি। 

এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব অভিসহ আরও অনেকে।

এ সময় মন্ত্রী লক্ষ্মীপুরসহ গোটা দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, মোবারক বাধ জানিয়েছেন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪