| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৩:১৪:১৪:অপরাহ্ন  |  ১৫৫৭ বার পঠিত
ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে পাঁচজন নিহত ও ৮-১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের যাত্রীও রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটি একপাশ কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এতে আহত ৮-১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাস যাত্রী বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪