| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতলবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০০:৫৩:২২:পূর্বাহ্ন  |  ৫০১ বার পঠিত
মতলবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) শিশুটির বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জয়নাল আবেদীন উপজেলার নাউজান গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পল্লী চিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে শিশুটি আরও দুই সহপাঠীর সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে চকলেট কিনতে যায়। বাড়ি ফেরার পথে জয়নাল আবেদীন তাদের ডেকে নিজের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে দুই শিশুকে বাইরে রেখে ভুক্তভোগী শিশুটিকে কলম দেওয়ার কথা বলে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

পরে শিশুরা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই রাতেই জয়নালকে আটক করে পুলিশে খবর দেন। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শিশুটির বাবার দায়ের করা ধর্ষণচেষ্টার মামলায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪