| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘোড়াঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০৩:৩৭:৫৫:পূর্বাহ্ন  |  ৬৫৭ বার পঠিত
ঘোড়াঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের তোশাই জোড়গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার ভ্যানচালক হাবিবুর রহমানের স্ত্রী। দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে তাদের।

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হাবিবুর রহমানের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। ঈদের আগের রাতে তিনি পরিবারের সদস্যদের হাতে মেহেদি পরিয়ে দেন বলেও জানা গেছে।

পরিবারের দাবি, বুধবার রাতে কাজ শেষে দেরিতে বাড়ি ফেরায় স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় শিশুসন্তানের কান্নার শব্দে হাবিবুর রহমান ঘুম থেকে উঠে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় সাদিয়ার মরদেহ রয়েছে।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাদিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪