| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা মুশফিক-তাইজুল

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০৭:৪১:২০:পূর্বাহ্ন  |  ৬২৫৮ বার পঠিত
আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা মুশফিক-তাইজুল

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাট ও বল—দুই বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি করেছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।

সিরিজে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতকে মোট ২৫৩ রান করে সিরিজসেরা হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই পারফরম্যান্সের ফলে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, মুশফিক এখন আছেন ১৬তম স্থানে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

অন্যদিকে বোলিংয়ে দারুণ ছন্দে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর ফলস্বরূপ টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন তাইজুল। তার ক্যারিয়ারসেরা রেটিং এখন ৭৩২ পয়েন্ট। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ১৩তম।

একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি করেছেন তাইজুল। তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন।

ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন লিটন দাসও। সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করেন তিনি। দুই টেস্টে মোট ২৩৯ রান করার পর র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি করে এখন তিনি আছেন ২৪তম স্থানে।

তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ২৯ ও ১৫ রানে থেমে যান তিনি। ফলে র‍্যাঙ্কিংয়ে তিনি ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩০তম স্থানে।

অন্যদিকে দুই ধাপ এগিয়ে ২৭ থেকে ২৫ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

সিরিজে নজর কাড়া পারফরম্যান্স করা তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন ভারতের জসপ্রীত বুমরা।

বাংলাদেশ দলের এই উন্নতি সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটে তাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪