| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১১:৫৭:০৬:পূর্বাহ্ন  |  ৩৮০৮ বার পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। এছাড়া আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা সরকারি সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা— এই চার ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

এছাড়া আবেদন যোগ্যতা, ইউনিটভিত্তিক আসন সংখ্যা ও ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪