| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুতর আহত অতিরিক্ত সচিব

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৯:০৬:৪৩:অপরাহ্ন  |  ১৮৪ বার পঠিত
গুরুতর আহত অতিরিক্ত সচিব

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে ব্যক্তিগত ভ্রমণে বের হন শামীমুজ্জামান ফিরোজ। এ সময় তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। একপর্যায়ে অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়দের দাবি, গাড়িটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুমকি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪