| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈয়দপুরে ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০৫:২৪:৪৬:পূর্বাহ্ন  |  ১৩১৫ বার পঠিত
সৈয়দপুরে ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ক্রীড়াঙ্গন সৈয়দপুর’।

শুক্রবার (২৯ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াবিদদের সম্মাননা প্রদানের পাশাপাশি সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্রিকেটার রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম। এছাড়া জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার মোক্তার সিদ্দিকী এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার মো. আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান নোলক, মো. জসিম উদ্দিন ও ওমর ফারুক।

এছাড়া জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায় এবং জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক জাতীয় ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান।

সাবেক খেলোয়াড় আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪