| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০২:০৮:৪৬:পূর্বাহ্ন  |  ৭০১ বার পঠিত
বড় হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১৬ রান।

জুয়াইরিয়া ফেরদৌস ১২ ও দিলারা আক্তার ১১ রান করে আউট হন। শারমিন আক্তার করেন ১০ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার দুজনই করেন ২২ রান করে।

জবাবে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে স্কটল্যান্ড। বাংলাদেশের বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় সহজেই রান তুলে নেয় স্বাগতিকরা।

স্কটল্যান্ডের পক্ষে অধিনায়ক ক্যাথরিন ব্রাইস অপরাজিত ৫৪ রান করেন। ক্যাথেরিন ফ্রেশার করেন ২৮ রান। এছাড়া ডার্সি কার্টার ও সারাহ ব্রাইস ২৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে স্কটল্যান্ড। ফলে ২৬ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪