| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিষেকের ওপর হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০৩:২৭:১৪:পূর্বাহ্ন  |  ৭২০ বার পঠিত
অভিষেকের ওপর হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার দলীয় কর্মী ও সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করা হয়। পাশাপাশি ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তার নিরাপত্তারক্ষীদের পরিস্থিতি সামাল দিতে দেখা যায়।

হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত ছিল। তার দাবি, পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না এবং তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। তবে বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি হামলার নিন্দা জানান।

ভারতীয় জাতীয় কংগ্রেসও এ ঘটনার নিন্দা জানিয়ে সব রাজনৈতিক নেতার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার ধারাবাহিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এরই মধ্যে শতাধিক গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪