| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিষেক ম্যাচেই আরাফাতের ঝলক, অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০৪:৫১:৩৫:পূর্বাহ্ন  |  ৭৯৭ বার পঠিত
অভিষেক ম্যাচেই আরাফাতের ঝলক, অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে অভিষেকেই ব্যাট ও বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার আরাফাত মিনহাস। তার অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬২ রান তুলে ভালো অবস্থানে থাকলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষিক্ত স্পিনার আরাফাত মিনহাস। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান।

ম্যাথু শর্ট ৭৬ বলে ৫৫ রান এবং ম্যাট রেনশ ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় স্কোর গড়তে পারেননি। আবরার আহমেদ নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ২০০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও শুরুতে চাপে পড়ে। ৪৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে অভিজ্ঞ বাবর আজম ও তরুণ গাজি ঘুরি তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

বাবর আজম ৯৪ বলে ৬৯ রান করে আউট হন। অন্যদিকে গাজি ঘুরি ৯২ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও আরাফাত মিনহাস ১৭ বলে অপরাজিত ১৮ রান করে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। ৪২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।

এই পারফরম্যান্সের মাধ্যমে আরাফাত মিনহাস পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়েছেন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

আরাফাত মিনহাস ৩২ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২ উইকেট শিকার আবরার আহমেদের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪