| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৪:৫৫:২৫:অপরাহ্ন  |  ৬৯৫ বার পঠিত
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। 

নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে মাটি কাটায় বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র নিয়ে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তার বাবাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার বাবা হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে অভিযুক্ত আবদুল বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এদিকে আজ নিহত মো. হানিফ এর বাড়িতে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এখন মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪