| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৬:১৫:৪৫:অপরাহ্ন  |  ৭৪৭ বার পঠিত
হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য সংকটে গত ৭৭ দিনে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছে ৯০ শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪৯৫ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৮৫ জনে পৌঁছেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুধু মৃত্যুই নয়, প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৪৯ জন। আর সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য খাতে নতুন করে সতর্কতা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪