| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৯:২৭:৫১:অপরাহ্ন  |  ৮৩৯ বার পঠিত
ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৩

স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরার একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার (৩১ মে)  দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কারখানাটিতে স্টিল উৎপাদনের কাজ চলছিল। এ সময় গলিত লোহা ছিটকে শ্রমিকদের বুক ও পেটে পড়ে। এতে তিনজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটিতে থাকা টিম লিডার শফিক। তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জহির স্টিল মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ডেমরার বাসিন্দা গনি নামের এক ব্যক্তি জানান, দুপুরে ওই কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আহতদের দেখতে পান। পরে জানতে পারেন, স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় তারা আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪