| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটের ইউনিয়ন বিএনপির দুই নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ২৩:২০:১৪:অপরাহ্ন  |  ৯৯১ বার পঠিত
জয়পুরহাটের ইউনিয়ন বিএনপির দুই নেতা বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও অসাংগঠনিক আচরণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তবে অভিযোগ রয়েছে, সোনামুখী ইউনিয়ন বিএনপির এই দুই নেতা দলীয় কর্মসূচিতে অংশ নেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকাবহ এ দিনে তারা দলীয় কর্মসূচি বর্জন করে জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশালীন নাচ-গানসহ আনন্দ-উৎসবে অংশ নেন, যা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাদের এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের স্বার্থে তাদের সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপি জানিয়েছে, বহিষ্কারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও যেকোনো অনিয়ম, অপকর্ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪