| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০২:২৪:৪৯:পূর্বাহ্ন  |  ১১০৮ বার পঠিত
চট্টগ্রামে বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি বাসা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির ২ নম্বর গলির মান্নান ভবনের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিকা আক্তার সোমা কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪