| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০৬:৫৭:৪০:পূর্বাহ্ন  |  ৪৪৭৯৯৯ বার পঠিত
নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত রোববার (৩১ মে) রাতের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ ব্যবস্থায় আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

তবে চলতি বছরের মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। পরে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪