| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৬:৪২:২১:পূর্বাহ্ন  |  ৬২৫২ বার পঠিত
লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

তাসনিমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ‘অবিরাম অপরাধ’ এবং যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘনের অভিযোগে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীর মাধ্যমে চলমান বার্তা বিনিময় ও খসড়া আদান-প্রদান বন্ধ করেছে।

রয়টার্স জানায়, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত ঘিরে কূটনৈতিক তৎপরতা চলছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতায় পৌঁছাতে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া অন্যতম শর্ত। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপে হিজবুল্লাহকে সমর্থনের কথাও বলেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে, লেবাননও তার অন্তর্ভুক্ত; একটি ফ্রন্টে লঙ্ঘন হলে তা সব ফ্রন্টেই যুদ্ধবিরতি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪