| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কল্যাণী খালের জমিতে ৫ তলা ভবনের বর্ধিতাংশ ভেঙে দিল প্রশাসন

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ২১:৫৩:২৮:অপরাহ্ন  |  ৯২১ বার পঠিত
কল্যাণী খালের জমিতে ৫ তলা ভবনের বর্ধিতাংশ ভেঙে দিল প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে একটি খালের একাংশ ভরাট করে পাঁচতলা ভবন নির্মাণ করায় ওই ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আরও চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী কাশীপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কল্যাণী খালের পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএস ফয়েজ উদ্দিন

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এক্সকাভেটর ও ড্রিল মেশিনের মাধ্যমে খালের জায়গায় নির্মিত স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। ইউএনও বলেন, “খাল পুনঃখনন কর্মসূচির আওতায় ঐতিহ্যবাহী কল্যাণী খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের ভেতরে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

তিনি আরও জানান, এ খালে অন্তত ৬৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। অভিযানের আগেই অনেকে খাল দখল করে রাখা জমি ছেড়ে দিয়ে স্থাপনা সরিয়ে নিয়েছেন। পর্যায়ক্রমে বাকি স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

প্রশাসনের এ উদ্যোগে কল্যাণী খালের স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং কাশীপুর ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪