| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণে আছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৬:৩৫:২৫:পূর্বাহ্ন  |  ১৯৫৭১১৩ বার পঠিত
আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণে আছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’ খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে।

জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাঘচি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প জানান, ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব বিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪