| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বে ট্রাম্পের ঘনিষ্ঠ বিল পুলটে

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০৪:৩১:২৫:পূর্বাহ্ন  |  ২২২ বার পঠিত
ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বে ট্রাম্পের ঘনিষ্ঠ বিল পুলটে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স—ডিএনআই) হিসেবে তার ঘনিষ্ঠ মিত্র বিল পুলটেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২ জুন) এ নিয়োগের বিষয়টি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

নতুন দায়িত্বের ফলে ৩৮ বছর বয়সী পুলটে এখন যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তদারকি করবেন। তবে তার জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা নেই বলে সমালোচনা উঠেছে।

পুলটে বর্তমানে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির (এফএইচএফএ) পরিচালক এবং সরকারি সমর্থিত মর্টগেজ প্রতিষ্ঠান ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি এসব দায়িত্বের পাশাপাশি গোয়েন্দা প্রধানের দায়িত্বও পালন করবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুলটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল আর্থিক ও প্রশাসনিক খাতে কাজের মাধ্যমে বিপুল দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।

তবে সমালোচকরা বলছেন, আবাসন খাতের অভিজ্ঞতা থাকলেও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে তার কোনো পেশাগত অভিজ্ঞতা নেই। ফলে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তুলসি গ্যাবার্ড, যিনি আগামী ৩০ জুন পদ ছাড়ার ঘোষণা দেন।

এদিকে এই নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর জন কর্নিনসহ একাধিক আইনপ্রণেতা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪