| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ভারত সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ২০:৫০:১৩:অপরাহ্ন  |  ১১০২ বার পঠিত
জয়পুরহাটে ভারত সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাধায় সেই চেষ্টা বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও জয়পুরহাট-২০ বিজিবির ক্যাম্প কমান্ডার সাত্তার হোসেন কাঁটাতারের বেড়া দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে না।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪