| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শন করলেন জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৪:১৯:২৬:অপরাহ্ন  |  ৩১১ বার পঠিত
কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল) কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বুধবার (৩ জুন) সকালে কাপাসিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রেসক্লাবে যান।

জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য সকাল ১০টায় কাপাসিয়া সরকারি ডাকবাংলোয় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকও তাকে স্বাগত জানান।

পরে কাপাসিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে প্রেসক্লাবে আমন্ত্রণ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, আকরাম হোসেন রিপন, সফিকুল আলম সবুজ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আনিসুল ইসলাম, তপন বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা।

ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর আগমন উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, মীর মাসুদ করিম, মতিউর রহমান মতি, ফরিদুল আলম বুলু, মহিবুর রহমান, মো. ফরিদ শেখ, আ ন ম সফিকুল ইসলাম জেকি, সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক উপজেলার বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪