| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৫:৫৭:৩৬:অপরাহ্ন  |  ৩৫৫ বার পঠিত
শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের শত্রুরা দেশের জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে।

তিনি বলেন, জনগণের মধ্যে হতাশা, নৈরাশ্য বা বিভ্রান্তি ছড়ায় এমন কোনো কাজ বা বক্তব্য শত্রুপক্ষকে সহায়তা করার শামিল। এ সময় তিনি জাতীয় ঐক্য ও ধৈর্য ধরে রাখার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে দেশের ভেতরে বিভক্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রেজা বাহোনার।

তিনি বলেন, আলোচনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেশদ্রোহী বা গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।

বাহোনারের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ নয়, বরং জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪