| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মেকানিকের দোকান থেকে ইয়াবা-গাঁজাসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৭:১৯:৩৩:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
নোয়াখালীতে মেকানিকের দোকান থেকে ইয়াবা-গাঁজাসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহব্বতপুর এলাকায় একটি মেকানিক দোকানে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তি আব্দুল হামিদ (৪৫)। তিনি পূর্ব মহব্বতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মহব্বতপুর এলাকায় আব্দুল হামিদের মেকানিক দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আব্দুল হামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪