| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৮:৩৩:৩৫:অপরাহ্ন  |  ৩৩৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিঠুন আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও সুগার মিলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠুন ওই এলাকার মিল কলোনির (উত্তর হরিহরপুর) মো. ওসমান আলীর ছেলে।

পুলিশ জানায়, ওই রাতে সুগার মিলের পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার রায়ের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মিঠুনকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১টি পাতায় ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় এসআই সুমন কুমার রায় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪