| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১২:১৮:০৬:অপরাহ্ন  |  ২২২২ বার পঠিত
উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দীর্ঘ সাত বছর পর পিয়ংইয়ং সফরে যাচ্ছেন চীনের নেতা।

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দীর্ঘ সাত বছর পর পিয়ংইয়ং সফরে যাচ্ছেন চীনের নেতা।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, কিম জং উনের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৮ থেকে ৯ জুন পর্যন্ত কোরিয়ার গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী (উত্তর কোরিয়া) রাষ্ট্রীয় সফর করবেন।

পরমাণু শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই ব্রাত্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা সরকারগুলোর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে দেশটি কার্যত বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। কিম জং উনের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের গুরুত্বপূর্ণ উৎস বেইজিং।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টদের সফর খুবই বিরল। শি সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। ২০০৫ সালে সাবেক চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরের পর সেটাই ছিল কোনো চীনা নেতার প্রথম উত্তর কোরিয়া সফর।

গত সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য লাল গালিচা সংবর্ধনার আয়োজন করেছিলেন শি। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪