রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুশতাক ইবনে আইয়ুবকে।
শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, আজ আমাদের আকদ হয়েছে। খুব শিগগিরই ধুমধাম আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
দীপ্তির জীবনসঙ্গী ড. মুশতাক ইবনে আইয়ুব একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরী ও মুশতাক ইবনে আইয়ুব দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
রিপোর্টার্স২৪/ঝুম