| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল, সংখ্যা বেশি দেখে সরে গেল পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ২০:৩১:২৮:অপরাহ্ন  |  ১৪৯৩ বার পঠিত
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল, সংখ্যা বেশি দেখে সরে গেল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ। মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে পুলিশ সরে যায়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন এই মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজারের বেশি কর্মী-সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশে বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হন। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, আমরা যারা রাজপথে নেমেছি, তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হব না এবং রাজপথ ছাড়ব না।

তিনি বলেন, দেশে বর্তমানে সন্ত্রাসী ও চাঁদাবাজি বেড়ে গেছে। একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা প্রতিবাদ করেছি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল। কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪