| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রত্যয় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসুন : এমপি শেখ ফরিদ

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ২১:৪৭:৩৯:অপরাহ্ন  |  ১৪০৯ বার পঠিত
তারেক রহমানের প্রত্যয় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসুন : এমপি শেখ ফরিদ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া মানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার যে প্রত্যয়, তার বাস্তবায়ন।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক আরও বলেন, বহিরাঙ্গন অনুষ্ঠানের যেসব বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে, তার বেশিরভাগই নিজেরা বাস্তবায়ন করতে পারি। এর মধ্যে মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা, যৌতুক বন্ধসহ ৩-৪টি বিষয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে কাজ করতে হবে।

মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা এবং যৌতুক বন্ধের বিষয়ে সংসদ সদস্য আরও বলেন, যেহেতু আমাদের বেশ কিছু এলাকাজুড়ে দারিদ্র্যের হার বেশি, সেহেতু এ ধরনের অপসংস্কৃতি এখানে চালু ছিল। তবে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ শুরু করেছি। পাশাপাশি যৌতুক বন্ধেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে যেখানে এ ধরনের কার্যক্রম হতে পারে, সেসব জায়গা আমরা কিছুটা চিহ্নিত করতে পেরেছি এবং কার্যক্রম শুরু করেছি। তবে সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। সকলের সহযোগিতায় আমরা এ ধরনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারব।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহ আলম, যুগ্ম সচিব এবং উপ-প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা।

আলোচনা শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪