| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০৫:০২:৪০:পূর্বাহ্ন  |  ৭৯৩ বার পঠিত
বেলাবোতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে বেলাবো-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও নাহিদ মোটরসাইকেলে করে পোড়াদিয়া এলাকা থেকে নিজ বাড়ি বীরবাগবের গ্রামের দিকে ফিরছিল। পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত নাহিদকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪