| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস ডুবির ঘটনায়, জোরালো হলো দ্বিতীয় পদ্মা সেতুর দাবী: মেয়রপ্রার্থী জাহাঙ্গীর

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৫:১১:৩৫:অপরাহ্ন  |  ২৬২ বার পঠিত
বাস ডুবির ঘটনায়, জোরালো হলো দ্বিতীয় পদ্মা সেতুর দাবী: মেয়রপ্রার্থী জাহাঙ্গীর

রাজবাড়ী  প্রতিনিধি: ‎দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুটের একেকটা  ফেরীঘাট এখন মৃত্যু পুরীতে পরিনত হয়েছে। এখানে কেউ আর নিরাপদ নয়। সবাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি। প্রিয়জন হারীয়ে নিজস্ব হচ্ছে একাধিক পরিবার।

‎গতকাল ৫ই জুন সকালে দৌলতদিয়ার ৭নং ফেরীঘাটে কুষ্টিয়া টু ঢাকাগামী এসডি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারীয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। অল্পের জন্য রক্ষা পায় ৪০ জন যাত্রী। ভেঙ্গে দুমড়েমুচড়ে যায় বাস। ক্ষতিগ্রস্ত হয় বাসের মালিক ও যাত্রীরা। এবিষয়টা মাথায় রেখেই গোয়ালন্দ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন,আশা-প্রত্যাশা দৌলতদিয়া টু পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু তৈরী জোরদাবী জানিয়েছে গোয়ালন্দের পৌর মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খান।  

‎তিনি বলেন, এসডি সুপার ডিলাক্স  নামের একটি বাস ফেরীতে ওঠার চেষ্টা করার সময় ফেরীর কপাট বা ডালা ভেঙ্গে পদ্মা নদীতে পড়ে যায়। এরআগে, গত মার্চে আরেকটি বাস দুর্ঘটনায় প্রায় ২৬ জন মারা গিয়েছিলো। এই ঘটনার আর যেন পুরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদের দীর্ঘদিনের দাবি  আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ চাই। 

‎তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাহেবের কাছে জোর দাবী জানাই, এই সমস্যার সমাধান নিশ্চিত করতে দৌলতদিয়া টু পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হোক। এটা আমাদের চাহিদা, আমাদের নিরাপত্তা, আমাদের ভবিষ্যতের ভিত্তি হবে। স্বপ্ন নয় বাস্তবে রূপ নিক আমাদের দ্বিতীয় পদ্মা সেতু।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪