| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের হিমাচল

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৫:৩৬:০৪:অপরাহ্ন  |  ৩৯২ বার পঠিত
৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের হিমাচল

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজ্যটির কাংরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে। এপিসেন্টার চিহ্নিত করা হয়েছে কাংরা–চাম্বা সীমান্তবর্তী ধার গোদোই এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে হিমাচল প্রদেশের রাজধানী ধর্মশালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় বিভিন্ন এলাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র কম্পনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে হাজার হাজার মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

উল্লেখ্য, হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। ভারতের কেন্দ্রীয় সরকারের মানচিত্র অনুযায়ী কাংরা ও চাম্বা জেলা ‘সিসমিক জোন–৫’ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা দেশটির সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।


সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪