| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবালয়ে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৭:২১:১৫:অপরাহ্ন  |  ২১২ বার পঠিত
শিবালয়ে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অপর একজনের বিরুদ্ধে ভুক্তভোগীর চুরি যাওয়া রুপার চেইন কেনার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। এ সময় দুই যুবক তাদের পরিবারের পক্ষ থেকে কিছু দেওয়ার কথা বলে তাকে সঙ্গে যেতে অনুরোধ করেন। তাদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে রওনা দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড়সংলগ্ন নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তার গলায় থাকা একটি রুপার চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

পরে ভুক্তভোগী ঘটনাটি স্বজনদের জানান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার বিকেলে উপজেলার ষাইটঘর বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চুরি হওয়া রুপার চেইন বিক্রির তথ্য দেয়। পরে অভিযান চালিয়ে তেওতা বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে চেইনটি উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া রুপার চেইনও। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪