| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান ফয়েজ উদ্দিনের

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৭:৫৩:২৪:অপরাহ্ন  |  ২৯৩ বার পঠিত
বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান ফয়েজ উদ্দিনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, বক্তাবলী ও আলীরটেকের মতো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘টিম খোরশেদ’-এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ইউএনও বলেন, “নগরীর মতো এলাকায় প্রচুর ভাসমান মানুষ বসবাস করে। তাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা একটি মহতী উদ্যোগ। বিশেষ করে সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। আমি মনে করি, এই দুই ইউনিয়নের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি প্রধান অতিথির উদ্দেশে বলেন, “বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের জনগণকে চিকিৎসাসেবা নিতে মূল ভূখণ্ডে আসতে হয়, যা সহজসাধ্য নয়। তাই তাদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে নদীবেষ্টিত ও বিচ্ছিন্ন এলাকার মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪