| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিআইজির অফিসে কাল নাগিনী, দুই দিনে উদ্ধার ৪ সাপ

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:৪৯:৩২:অপরাহ্ন  |  ২১৮৭৮৮ বার পঠিত
ডিআইজির অফিসে কাল নাগিনী, দুই দিনে উদ্ধার ৪ সাপ

বরিশাল প্রতিনিধি: বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে ‘কাল নাগিনী’ নামে পরিচিত একের পর এক সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাপের দেখা মেলায় পুরো কার্যালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টানা দুই দিনের অভিযানে ডিআইজির কক্ষ থেকে চারটি সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ও সোমবার দুপুরে নগরীর কাশীপুর এলাকায় অবস্থিত বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালি’র সদস্যরা। পরে সাপগুলো সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার বিকেলে তাদের হটলাইন নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রাথমিকভাবে সাপের অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিআইজির কক্ষের ছাদের ইন্টেরিয়রের একটি অংশ খুলে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় চেষ্টার পর সেখান থেকে দুটি সাপ উদ্ধার করা সম্ভব হয়।

তবে সাপ উদ্ধারের ঘটনা সেখানেই শেষ হয়নি। সোমবার আবারও একই কার্যালয়ে সাপ দেখা যাওয়ার খবর আসে। পরে দ্বিতীয় দফা অভিযানে দেয়ালের ফাঁক এবং সিলিংয়ের ওপর থেকে আরও দুটি সাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের ধারণা, কার্যালয়ে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পাইপের পথ ধরে সাপগুলো কক্ষের ভেতরে প্রবেশ করেছিল।

এ বিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় রয়েছে। সম্ভবত সেখান থেকেই সাপগুলো ভবনের ভেতরে ঢুকে পড়েছে।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, উদ্ধার হওয়া চারটি সাপ বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে ‘কাল নাগিনী’ নামে পরিচিত হলেও এটি বিষধর সাপ নয়। মানুষের জন্য এ সাপ তেমন ক্ষতিকরও নয়। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪