| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সংগ্রহ ৭ ওভারে ৪৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৫:৪৮:২৮:পূর্বাহ্ন  |  ৩৮৮৬৫২ বার পঠিত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সংগ্রহ ৭ ওভারে ৪৩

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলের একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

এই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে দায়িত্ব পেয়েছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বাধীন একাদশে রয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন জশ ইংলিস। তাদের একাদশে রয়েছেন জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দুই দলের তিন ম্যাচের সিরিজ।

শেষ খবর পাওয়া পযন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে  ১ উইকেটে ৪৩ রান। ক্রিজে রয়েছেন শান্ত ১৮ ও তানজিদ ২৪। একটি বাউন্ডারির সাহায্যে ৫ রানে ইলিশের লাবুসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪