| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৬:২৪:০৭:অপরাহ্ন  |  ১২৬৭১ বার পঠিত
তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে লড়াকু লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৫ বছর পর দেশের মাটিতে অজিদের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন।

তবে এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তামিম তুলে নেন ফিফটি, শেষ পর্যন্ত ৫৪ রান করে ফিরেন তিনি। অন্যদিকে ইনিংস ধরে রেখে ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলেন শান্ত।

দুই সেট ব্যাটারের বিদায়ের পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই সংকটময় মুহূর্তে দলের হাল ধরেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রায় চার বছর পর জাতীয় দলের ওয়ানডে একাদশে ফিরে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই অলরাউন্ডার। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দিনে খেলেন ওয়ানডে ক্যারিয়ারসেরা ইনিংস।

৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। তার ইনিংসে ছিল দারুণ কিছু বাউন্ডারি ও প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক শট। শেষদিকে তাকে কার্যকর সমর্থন দেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে ২০ রান করেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এদিনও ব্যাট হাতে হতাশ করেছেন। ১২ বলে মাত্র ৩ রান করে ফিরে যান তিনি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাথান এলিস। এছাড়া ম্যাট রেনশো ও লিয়াম স্কট নেন দুটি করে উইকেট, আর জেভিয়ার বার্টলেটের শিকার একটি উইকেট।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪