| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৪:২৮:০২:অপরাহ্ন  |  ২২২৬০৬৫ বার পঠিত
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্রের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নির্মাণ শ্রমিক।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪